এইমাত্র পাওয়া

চাকরি দিচ্ছে জার্মান রেড ক্রস, কর্মস্থল বাংলাদেশে

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জার্মান রেড ক্রস ঢাকা অফিস। প্রতিষ্ঠানটি সিনিয়র প্রজেক্ট অফিসার (এসপিও) পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৪ নভেম্বর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: জার্মান রেড ক্রস ঢাকা অফিস
পদের নাম: সিনিয়র প্রজেক্ট অফিসার (এসপিও)
বিভাগ: ডিজাস্টার রিস্ক রিডাকশন (ডিআরআর) অ্যান্ড লাইভলিহুড (এলএলএইচ)
পদের সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান, উন্নয়ন পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বাজেটের জ্ঞান ও তদারকি, অ্যাকাউন্টিং নীতি এবং আর্থিক ব্যবস্থাপনা, প্রশাসনিক এবং লজিস্টিক কাজের দক্ষতা। এবং ইংরেজি ও বাংলায় মৌখিক ও লিখিত সাবলীলতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: প্রযোজ্য নয়

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৩

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.