ভোলাঃ জেলার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আলাউদ্দিনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে রবিবার বিভাগীয় তদন্ত করা হয়েছে। শিক্ষকদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নিলুমা ইয়াসমিনের নির্দেশে চরফ্যাশন উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন এই তদন্ত করেন। অভিযুক্ত অফিস সহকারী আলাউদ্দিন জানান, তার বিরুদ্ধে দেওয়া অভিযোগ সত্য নয়। তদন্তেও সত্যতা পাওয়া যায়নি। তার বিরুদ্ধে উড়ো চিঠি দেওয়া হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, অভিযোগের কপি তিনিও পেয়েছেন। ডিডি অফিস থেকে তদন্ত করা হচ্ছে তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী শিক্ষক সামসুল আলম জানান, অফিস সহকারী আলাউদ্দিন ওই দফতরের একচ্ছত্র ক্ষমতাধারী ব্যক্তি হিসেবে পরিচিত। সরকার শিক্ষকদের তিন বছর অন্তর শ্রান্তি বিনোদন ভাতা দিয়ে থাকলেও আলাউদ্দিনের সহযোগিতায় ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরনাহার বেগম গত ৭ বছরে ৬ বার শ্রান্তিকালীন (রিক্রিয়েশন ভাতা) পেয়ে থাকেন। এমন আরও অনেকে এমন সুবিধা নিলেও সাধারণ শিক্ষকরা বঞ্চিত হন। ২০০৮ সালের নিয়োগ পাওয়া ২৫ জন শিক্ষকের উচ্চতর স্কেলের বকেয়া বেতন ভাতা উত্তোলনে গড়িমশি করেন আলাউদ্দিন। তাকে টাকা না দেওয়ায় শিক্ষকরা পাননি বকেয়া বেতন। স্কুলের বিভিন্ন কন্টিজেন্সি ও উন্নয়ন খাতের বিল থেকে অডিটের কথা বলে টাকা হাতিয়ে নেন। এভাবেই ওই অফিস সহকারীর কাছে শিক্ষকরা জিম্মি হয়ে আছেন। এর ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দিলেও তিনি অফিস সহকারীর পক্ষ অবলম্বন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
