নিউজ ডেস্ক।।
বিসিএস শিক্ষা ক্যাডারের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদে বদলিতে অনলাইন আবেদন শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে (২০ অক্টোবর) থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। এর আগে বুধবার (১৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, আবেদনের এ ধাপে বিসিএস ১৪ থেকে ১৬তম ব্যাচের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা আবেদন করতে পারবেন। শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী অনলাইনে আবেদন দাখিল করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটের www.shed.gov.bd ও www.dshe.gov.bd লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া আবেদনগুলো অধ্যক্ষ-উপাধ্যক্ষ বা প্রতিষ্ঠানপ্রধান ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
