নেত্রকোনাঃ জেলার দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মুস্তাফিজুর রহমান (৩২) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বারমারি লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মুস্তাফিজুর রহমান সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তিনি নেত্রকোনার একটি মাদরাসার শিক্ষক ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে ডোবায় মাছ ধরার জন্য নামেন মোস্তাফিজ। এ সময় ডোবার পানি সেচার জন্য ছোট্ট একটি মটোর বসান। পরে এই মটোরের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক মোটর সংযোগ দিতে গিয়ে মোস্তাফিজুর বিদ্যুতায়িত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
