সিলেটঃ ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন অনুষদের ৭৭ শিক্ষার্থী।
সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপসচিব রতন কুমার মণ্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফেলোশিপের তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় ভৌতবিজ্ঞান, জীব ও চিকিৎসা বিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান এবং নবায়ন ক্যাটাগরিতে শাবিপ্রবির মোট ৭৭ জন শিক্ষার্থী ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।
এর মধ্যে ভৌত বিজ্ঞান গ্রুপে এমএস, এমফিল, পিএইচডি ক্যাটাগরিতে মোট ১ হাজার ২১৪ জনের মধ্যে শাবিপ্রবি থেকে ৩২ জন, জীব ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে ৯২৫ জনের মধ্যে ২৪ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১ হাজার ৭০৬ জনের মধ্যে ২১ জন ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।
এদিকে ফেলোশিপের জন্য মনোনীত এমএস ক্যাটাগরিতে প্রত্যেক ফেলোকে ৫৪ হাজার টাকা, এমফিল (প্রথমবর্ষ) ক্যাটাগরিতে ৬৮ হাজার ৪০০ ও এমফিল (দ্বিতীয়বর্ষ) ক্যাটাগরিতে ৯৯ হাজার টাকা এবং পিএইচডি ক্যাটাগরিতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
ফেলোশিপের জন্য মনোনীতদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অনেক দূর গেছে। যার বহিঃপ্রকাশ ঘটছে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের ফেলোশিপ অর্জনে। প্রতিবছর আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ভালো জায়গায় ফেলোশিপ পাচ্ছেন। দেশ-বিদেশের ভালো প্রতিষ্ঠানগুলোতে গবেষণা করছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের।
প্রসঙ্গত, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রমকে বেগবান করতে ভৌত বিজ্ঞান, জীব ও চিকিৎসা বিজ্ঞান, খাদ্য ও কৃষি ক্যাটাগরিতে এই ফেলোশিপ দিয়ে আসছে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়। এতে বিশ্ববিদ্যালয়ে, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এমএস, এমফিল, পিএইচডি, পোস্ট-ডক্টোরাল শিক্ষার্থী ও গবেষকদের আবেদনের ভিত্তিতে এ ফেলোশিপ দেওয়া হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
