নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর বকশি বাজার এলাকায় অবস্থিত সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ওয়েবসাইটে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ এবং হল সুপার (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা কামালের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল্লামা কাশগরী (রহ.) হল ও শহিদ ইব্রাহিম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।
হল বন্ধের কারণ হিসেবে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) হলে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে হলে অবস্থান করা সব শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
মূলত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। পরদিন ২৯ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
