রাবির ১২তম সমাবর্তন নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘দ্বাদশ সমাবর্তন-২০২৩’ আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। এতে ২০১৭ ও ২০১৮ সালের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীগণ অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। অংশগ্রহণকারীদের সমাবর্তন কস্টিউম ফেরত দিতে হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সমাবর্তনে ২০১৭ ও ২০১৮ সালের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীগণ অংশগ্রহণ করতে পারবেন।’

এর আগে ২০১৯ সালের ৩০ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.