নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি ভারতের অন্ধ্র প্রদেশ-উড়িষ্যা উপকূলের নিকটবর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের জানায়, মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ ও পূর্ব মধ্যপ্রদেশ লঘুচাপের কেন্দ্রস্থল। এটি বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থয়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এছাড়া পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসময় মোটামুটি সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। প্রথমদিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও শেষ দিন তাপমাত্রা বাড়তে পারে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ হাতিয়ায় ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া পটুয়াখালীতে ১৯, খেপুপাড়ায় ১১ ও মংলায় ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে ফেনী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা খেপুপাড়ায় ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
