মুহম্মদ নূরে আলম সিদ্দিকী। ছবিঃ সংগৃহীত

এনটিআরসিএ’র সদস্য হিসেবে নিয়োগ পেলেন যুগ্মসচিব নূরে আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ পেলেন যুগ্মসচিব মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

সোমবার (৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়।

এর আগে তিনি ক্রীড়া পরিদফতরের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী ছাড়াও প্রশাসনে কর্মরত যুগ্মসচিব পদমর্যাদার আরও তিনজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. রফিকুল ইসলামকে জাতীয় নদীরক্ষা কমিশনের সচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে।  রিকোভারী অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইস) প্রজেক্টের প্রকল্প পরিচালক মুসাররাত জেবীনকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়াও একই প্রজ্ঞাপনে খাদ্য মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব ডা. সৌরেন্দ্র নাথ সাহাকে রিকোভারী অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইস) প্রজেক্টের প্রকল্প পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.