কলেজ হোস্টেলের ফ্যানে ঝুলছিল ছাত্রীর মরদেহ

বগুড়াঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী শাকিলা খাতুনের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শহরের জহুরুল নগরের একটি ছাত্রী নিবাসের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷

শাকিলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আয়াভাঙ্গী গ্রামের ছফিরুল ইসলামের মেয়ে। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শিবলী জামান  বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে খাওয়ার জন্য ছাত্রী নিবাসের অন্যান্য শিক্ষার্থীরা শাকিলাকে ডাকাডাকি করলেও সাড়া পাননি। পরে ছাত্রী নিবাসের কেয়ারটেকার ও স্থানীয়দের সহযোগিতায় কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাকিলাকে দেখতে পায়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত হতাশার কারণে রাত ৮টার পর তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.