বেরোবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নিতাই কুমার

রংপুরঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ।

রবিবার (৩ সেপ্টেম্বর) তিনি এই পদে যোগদান করেছেন। এর আগে একই দিন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের নির্দেশে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ সকলে সহযোগিতা কামনা করে বলেন, পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর পূর্বের যেকোনো সময়ের চেয়ে এখন গতিশীল ও কার্যকর।এছাড়াও অটোমেশনের কাজ চলছে। এটি সম্পন্ন হলে আরও একটি বড় অর্জন যুক্ত হবে এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে। বিগত নিয়ন্ত্রকের কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে চাই। সেই সাথে সকলের সমন্বিত সহযোগিতার মাধ্যমে দ্রুততম সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৯/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.