দিনাজপুরঃ দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. জহির উদ্দিন (৫৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ উল করিম বাবু বলেন, জহির উদ্দিন শিক্ষা বোর্ডের ডরমিটরিতে থাকতেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি অসুস্থ বোধ করলে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ বলেন, কয়েক দিন ধরে জহির উদ্দিন অসুস্থ বোধ করছিলেন। আজ সকালে বুকে ব্যথা অনুভূত হলে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রফেসর জহির উদ্দিন দুই কন্যাসন্তানের জনক। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষা বোর্ডে জানাজা শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
