সিলেটঃ সিলেটে এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪০৭ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বছর ৮৬টি কেন্দ্রে ৩০৮টি কলেজের ৭৬ হাজার ৮২ জন শিক্ষার্থী আজ প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশগ্রহণ করে। যদিও মোট পরীক্ষার্থী ছিল ৭৬ হাজার ৪৮৯ জন। অনুপস্থিত ছিল ৪০৭ জন। যা শতাংশের হিসেবে ০ দশমিক ৫৩ শতাংশ।
সিলেট শিক্ষা বোর্ড সূত্র জানায়, নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের পক্ষ থেকে ৫টিসহ গঠন করা হয়েছে একাধিক ভিজিল্যান্স টিম। কেন্দ্রে কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তাদের নজরদারিও থাকবে।
বোর্ড এইচএসসি পরীক্ষার পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের চেয়ে এবার ১৭ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী বেড়েছে। গত বছর সিলেট বোর্ডের অধীনে ৩০৪টি কলেজের ৬৬ হাজার ৪৯১ জন এইচএসসি পরীক্ষার্থী অংশ নেয়। এবার কলেজ সংখ্যা চারটি বাড়লেও ৮৬টি কেন্দ্র বহাল রয়েছে। জেলাওয়ারি কলেজ সংখ্যা সিলেটে ১৫০, হবিগঞ্জে ৪৯, মৌলভীবাজারে ৪৯ এবং সুনামগঞ্জে ৬০টি। ৮৬টি কেন্দ্রের মধ্যে সিলেট জেলায় ৩৩টি, সুনামগঞ্জে ২১টি, মৌলভীবাজারে ১৪টি এবং হবিগঞ্জে ১৮টি কেন্দ্র রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
