নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ভারি বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য এইচএসসির এক দিনের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বাকি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে।
আজ বৃহস্পতিবার বাউবির ভারপ্রাপ্ত পরিচালক ড. আ ফ ম মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারি বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বাউবির ২৫ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিতকৃত পরীক্ষা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। অন্যান্য পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। এ ছাড়া ব্যাবহারিক পরীক্ষা ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার জন্য পরীক্ষা বিভাগ সূত্রে বলা হয়েছে। স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
