নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বন্যার কারণে চট্টগ্রাম ব্যতিত দেশের সাধারণ আটটি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৫ হাজার ৫২২ পরীক্ষার্থী। এদিকে পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বনের দায়ে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ সকালে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর এ আট বোর্ডে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তথ্য অনুযায়ী, অনুপস্থিতির হারে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ দিনাজপুর শিক্ষা বোর্ড। এই বোর্ডে শূন্য দশমিক ৭৩ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সবচেয়ে কম অনুপস্থিতি ঢাকা শিক্ষা বোর্ডে, শূন্য দশমিক ৪৮ শতাংশ।
তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
