শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছিলেন বঙ্গবন্ধু: ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগস্ট) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু সাংবিধানিক কাঠামোর আলোকে শাসনব্যবস্থা পরিচালনার উপর গুরুত্বারোপ করতেন। এ কারণেই তিনি দ্রুততম সময়ে সংবিধান প্রণয়ন করেছিলেন। সাংবিধানিক বিধি-বিধানের আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু’র দর্শনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানান দিক তুলে ধরে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে তিনি দেশের সামগ্রিক উন্নয়ন ঘটাতে চেয়েছিলেন। তিনি বলতেন, দেশকে উন্নত করতে হলে দক্ষ মানবসম্পদের কোন বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-দর্শন নতুন প্রজন্ম ও যুবসমাজের কাছে পৌঁছে দিতে ‘বঙ্গবন্ধু চর্চা’ বাড়ানোর উপর তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী, মহাসচিব মোল্লা মোহাম্মাদ আৰু কাওছারসহ অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন। সভার প্রারম্ভে ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.