ভোলাঃ জেলার-৩ আসনের (লালমোহন- তজুমদ্দিন) সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। যার মাধ্যমে প্রায় ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে সরকার। নারী শিক্ষা নিশ্চিত করতে উপবৃত্তির ব্যবস্থা করেছে। আগামীতে শেখ হাসিনা আবারো সরকার গঠন করতে পারলে শিক্ষা খাতে আরো ব্যাপক উন্নতি হবে।
সোমবার দিনব্যাপী দুটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নিজ অর্থায়নে ফ্রি আইসিটি প্রশিক্ষণ ও আইসিটি ল্যাব উদ্বোধন এবং হাসপাতালে অসহায় রোগীদের নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর লালমোহন ও তজুমদ্দিনে অসংখ্য স্কুল-কলেজ স্থাপন করেছি। যেগুলো শেখ হাসিনার সহযোগিতায় এমপিওভুক্ত করতে পেরেছি।
তিনি আরো বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল শিক্ষাঙ্গন ছিল ছাত্রদলের সন্ত্রাসীদের দখলে। শিক্ষা খাতে ব্যাপক লুটপাটের মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তারা। সে কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তাই আগামীতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল হক দেওয়ান, থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, জেলা পরিষদের সদস্য মো. ইশতিয়াক হাসান, ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, আবু তাহের মিয়া, মো. রাসেল মিয়া প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
