শাবিপ্রবিতে প্রথমবর্ষের ক্লাস শুরু ৩১ আগস্ট

সিলেটঃ সাধারণ ও প্রযুক্তি গুচ্ছের আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। চূড়ান্ত ভর্তি কার্যক্রম অসম্পন্ন রেখেই নবীনবরণ ও ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকার বলেন, আগামী ১৭ আগস্ট কোটায় ভর্তি এবং ২০ আগস্ট সর্বশেষ ভর্তি নেয়া হবে। এরপর ২৭ থেকে ২৯ আগস্ট পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। ৩০ আগস্ট নবীনবরণ এবং ৩১ আগস্ট থেকে ক্লাস শুরু হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম বলেন, ওরিয়েন্টেশন প্রোগ্রামটি পূর্বের ন্যায় সকাল ও বিকেল দুই সেশনে অনুষ্ঠিত হবে। সকালের সেশনে বিজ্ঞান অনুষদ এবং বিকালের সেশনে সামাজিক বিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ দেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.