৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে

শিক্ষাবার্তা ডেস্ক,  ঢাকাঃ ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। চলতি সপ্তাহে এ ফল প্রকাশ করতে চেয়েছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে কিছু জটিলতার কারণে তা সম্ভব না হওয়ায় আগামী সপ্তাহে ফল প্রকাশের জোর প্রস্তুতি চলছে।

পিএসসির দুজন সদস্য নাম প্রকাশ না করে জানান, এ সপ্তাহেই প্রকাশের সব প্রস্তুতি ছিল। হঠাৎ কিছু জটিলতা দেখা দেয়। এজন্য আগামী সপ্তাহে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের যে কোনো দিন ৪৩তম লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ২০২২ সালের ২০ জানুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী। একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষা শুরু করে পিএসসি। ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ কর্মকর্তা নিয়োগের সুপারিশ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.