ববিতে স্নাতক প্রথমবর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। সোমবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে উপাচার্যের কার্যালয়ে দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এ ছাড়াও সভায় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন ইউনিটের সমন্বয়ক এবং বিভিন্ন উপ-কমিটির আহবায়কবৃন্দরা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা কমিটির এ সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষের গুচ্ছের আওতায় চূড়ান্ত ভর্তির তারিখ আগামী ২৩ ও ২৪ আগস্ট ২০২৩ তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের অধীন ২৫টি বিভাগে আসন সংখ্যা ১৫২০ টি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.