সখীপুরে ছাত্রীকে উত্যক্ত করায় শিক্ষকের কারাদণ্ড

টাঙ্গাইলঃ জেলার সখীপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ওই স্কুলের শিক্ষক মো: জয়নাল আবেদীনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ আগস্ট) ‍দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম এ দণ্ডাদেশ দেন।

জয়নাল আবেদীন উপজেলার সাড়াশিয়া গ্রামের মর্তুজ আলীর ছেলে এবং উপজেলার জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে যায়, জয়নাল আবেদীনের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বিভিন্ন সময় উত্যক্ত করার অভিযোগ ওঠে। এর প্রতিকার চেয়ে ওই প্রতিষ্ঠানের সহাকারী শিক্ষক রেবেকা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ করেন। সোমবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম বলেন, ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে জয়নাল আবেদীনকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল করিম জানান, বিকেলে দণ্ডপ্রাপ্ত শিক্ষককে জেল হাজতে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.