মঙ্গলবার বন্ধ থাকবে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন কার্যক্রম চলমান রয়েছে। তিন ধাপে এবার আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। তিন ধাপের ফল প্রকাশের পর শিক্ষার্থীদের কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। তবে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, ১০ অগাস্ট থেকে ২০ অগাস্ট পর্যন্ত যেকোনো সময় শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। তবে রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন রাত ১১ থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ইন্টারনেটে আবেদনগ্রহণ বন্ধ থাকবে। আর ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইনে ভর্তির আবেদন বন্ধ থাকবে।

২০ অগাস্ট প্রথম পর্যায়ের আবেদন শেষে ২১-২৪ অগাস্ট প্রথম পর্যায়ের আবেদন যাচাই, বাছাই ও নিষ্পত্তি করা হবে। ৩১ অগাস্ট পুনঃনীরিক্ষণে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে। এরপর ৫ সেপ্টেম্বর রাত ৮টায় প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।

১২-১৪ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ের এবং ২০-২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল এবং ২৩ সেপ্টেম্বর রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.