শিক্ষাবার্তা ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২৫০টাকা। যা ২০২১-২২ সেশনে ছিল ১৫ হাজার টাকা।
ফলে এ সেশনে ভর্তি ফি বাড়ছে ২ হাজার ২৫০ টাকা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।
জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি ছিল ৮ হাজার ১০০ টাকা। পরের বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছের আওতায় প্রাথমিক ভর্তি ফি নেওয়া হয় ৫ হাজার টাকা এবং চূড়ান্ত ভর্তিতে নেওয়া হয় ১০ হাজার টাকা। ফলে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা ভর্তি ফি দিতে হয়েছিল।
তবে এবার প্রাথমিক ভর্তিতে ৫ হাজার, চূড়ান্ত ভর্তিতে ১২ হাজার ২৫০টাকাসহ সর্বমোট ১৭ হাজার ২৫০টাকা দিতে হবে শিক্ষার্থীদের। ফলে এক বছরে ভর্তি ফি বেড়েছে ২ হাজার ২৫০টাকা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
