শিক্ষাবার্তা আনন্দধারা ডেস্ক, ঢাকাঃ অনেকটা নীরবে শনিবার রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গিয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিছুক্ষণ সময় থেকে ৯টার দিকে চলে যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া।
ওসি জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছিলেন। তাকে না জানিয়ে অনেকটা হঠাৎ করেই থানায় এসেছেন।
তিনি বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে আমার আগে থেকেই পরিচয়। আজ তিনি এদিক দিয়ে যাচ্ছিলেন তাই আমার সঙ্গে দেখা করে গেলেন।’
এদিকে অপু বিশ্বাস বললেন, ‘যেহেতু আমার লাল শাড়ি সিনেমাটি নারায়ণগঞ্জে চলছে। সেহেতু ফতুল্লা থানায় একটু গিয়েছিলাম। এটা সৌজন্য সাক্ষাৎ-ই বটে।’
লালশাড়ি সিনেমাটি কেমন চলছে, এ প্রশ্নের জবাবে ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা বলেন, ‘আমি তো সবার মতো বলতে পারি না ফাটায় ফেলছে। তবে গড়পড়তা ভালো চলছে। এটাই আমার কাছে যথেষ্ঠ।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৮/২০২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
