আওয়ামী লীগের কোনো প্রভু নেই: প্রধানমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগ শুধুমাত্র দেশের জনগণের কাছে দায়বদ্ধ মন্তব্য করে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের কোনো প্রভু নেই।

রবিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের ‘বিশেষ বর্ধিত সভায়’ সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হবে। মানসিক শক্তি, আওয়ামী লীগের শক্তি।  

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ কী চায় বাংলাদেশ এগিয়ে যাক? বাংলাদেশের জনগণই ভোটের মালিক। তারা যদি চায় বাংলাদেশ এগিয়ে যাক, তাহলে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

তৃণমূল ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সংগঠনটির বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সারাদেশ থেকে সভায় ভার্চ্যুয়ালি অংশ নেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.