নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঠিক করতে শিগগির একটা সভা হবে।
চলতি আগস্ট মাসেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
জানা গেছে, প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঠিক করতে শিগগির একটা সভা হবে। সেখানে হয়তো তারিখটা ঠিক করা হবে এবং এ মাসেই সেটা জানিয়ে দেয়া হতে পারে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন উইংয়ের পরিচালক মনীষ চাকমা গণমাধ্যমকে বলেন, চলতি মাসে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ হতে পারে। শিগগির এ বিষয়ে একটি সভা হওয়ার কথা রয়েছে। এখনই এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, দেশের আট বিভাগে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তিন ধাপে আবেদন জমা নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
