এবারও একাদশ শ্রেণিতে ভর্তি লটারিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী ছিলেন ২০ লাখের বেশি। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন প্রায় ১৭ লাখ শিক্ষার্থী। এখন একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় রয়েছেন তারা। এদিকে এবারও একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে লটারিতে। লটারি পদ্ধতির বাইরে থাকছে ৪টি মিশনারিজ কলেজ। যাতে ভর্তি হতে দিতে হবে পরীক্ষা। আবেদন করা যাবে ১০ থেকে ২০ আগস্ট পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ হবে ৫ অক্টোবর। ভর্তি কার্যক্রম শেষে আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে পাঠদান।

ভর্তিচ্ছুরা কাঙ্ক্ষিত কলেজ পেতে এবারও নির্ভর করবেন লটারি প্রক্রিয়ার ওপর। ইতোমধ্যে ঠিক হয়েছে চূড়ান্ত ভর্তি নীতিমালা। আবেদন করা যাবে ১০ থেকে ২০ আগস্ট পর্যন্ত। পছন্দের তালিকা সীমাবদ্ধ থাকবে ৫ থেকে ১০টিতে।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয়ক তপন কুমার সরকার জানান, একজন শিক্ষার্থী অনলাইনে ১৫০ টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন ৫টি কলেজ থেকে সর্বোচ্চ ১০টি কলেজ চয়েজ দিতে পারবেন। তিনটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলা এই ভর্তি কার্যক্রমে আবেদন ফি ও সেশন চার্জ আগের মতো থাকলেও বাড়ছে রেজিস্ট্রেশন ফি। এবার ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তপন কুমার সরকার জানান, রেজিস্ট্রেশন ফি ৭ টাকা বাড়িয়ে ৩২৮ টাকা থেকে ৩৩৫ টাকা করা হয়েছে। এছাড়া ভর্তি ফি, সেশন ফি সব গত বছরের মতোই আছে। এবারও লটারি পদ্ধতির বাইরে থাকছে ৪টি মিশনারিজ কলেজ। যাতে ভর্তি হতে দিতে হবে পরীক্ষা। ৮ অক্টোবর থেকে শুরু হবে পাঠদান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.