রাজবাড়ীঃ জেলার গোয়ালন্দ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে অমূল্য প্রসন্ন রায় (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে গোয়ালন্দ পৌরসভার বিপিন রায়ের পাড়ায় এই ঘটনা ঘটে।
অমূল্য প্রসন্ন রায় গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল ৪টার দিকে অমূল্য প্রসন্ন রায় নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন পুকুরে খোঁজাখুজি করেন। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে আমাদেরকে খবর দেন। রাত ৯টার দিকে আমরা সেখানে যাই। পরে রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
