দিনাজপুরঃ দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে শিক্ষক ও কর্মচারীরা আন্দোলন করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সোমবার (১৭ জুলাই) সকাল থেকে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় শিক্ষক ও কর্মচারীরা। এ সময় তারা কর্মবিরতি আন্দোলন শুরু করেন যা আজ পর্যন্ত অব্যাহত রয়েছে।
শিক্ষক-কর্মচারী জানিয়েছেন, তাদের এক দফা দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না হওয়া পযর্ন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক জহুরুল আলম সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ আন্দোলন চলবে।
ঘোড়াঘাট উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার এর সাথে কথা হলে তিনি বলেন, এই বিষয়ে তিনি মৌখিকভাবে অবগত আছেন। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বন্ধের ব্যাপারে তাকে অবগত করা হয়নি।
এ উপজেলায় ২৪ টি মাধ্যমিক ও ১ টি নিম্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
