ধর্ষণে ব্যর্থ হয়ে ৭ম শ্রেণীর  ছাত্রীকে গলা কেটে হত্যা চেষ্টা

সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক রংপুর অঞ্চল: নীলফামারীর জলঢাকায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গলা কেটে মাদরাসা ছাত্রীকে  হত্যাচেষ্টা করেছে এক বখাটে।

রবিবার (৯ জুলাই)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জলঢাকা উপজেলার গোলনা ইসলামীয়া ফাজিল মাদ্ররাসার ৭ম সপ্তম শ্রণীর ছাত্রী শারমিন আক্তার (১৫) কে নিজ বাসায় ধর্ষণের চেষ্টা চালায় এক বখাটে। ধর্ষণে ব্যর্থ হয়ে অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে গলায়,গালে কুপিয়ে পালিয়ে জান বখাটে।

স্থানীয়রা জানিয়েছে, মেয়েটির চিৎকার শুনে এলাকাবাসী  দ্রুত উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা আশঙ্কাজনক দেখে  উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর বাবা শাহানুর আলম, নবাবগঞ্জ- বাজারের একজন পান ব্যবসায়ী। তিনি  বাজারে দোকান করতে যান। এই সুযোগে একই এলাকার এক বখাটে বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্যে তার গলা ও গাল কেটে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর ও ওসি মোক্তারুল আলম।

মোক্তারুল আলম জানান, ঘটনার তদন্তের সার্থে আসামির (বখাটের) নাম বলা যাচ্ছে না। বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.