ঢাকাঃ পোস্ট ডক্টরাল ফেলোশিপ দিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাবলিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষকেরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ফেলোশিপের ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার টাকা পাবেন গবেষকেরা। ১২ মাস এ অর্থ পাবেন শিক্ষকেরা। ফেলোশিপের জন্য তথ্য চার্ট ইউজিসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আবেদনের শেষ সময় ৩১ জুলাই।
যারা আবেদন করতে পারবেন
* আগ্রহী প্রার্থীকে অবশ্যই পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের শিক্ষক হতে হবে;
* প্রার্থীর অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে;
* আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন? যে পাঁচ দেশ হতে পারে আপনার গন্তব্য
* ফেলোশিপ শেষে প্রত্যেক ফেলোকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটে ফিরে যেতে হবে। কোনো কারণে তিনি ইউজিসির কাছে গ্রহণযোগ্য কোনো বৈধ কারণ ছাড়াই তাঁর গবেষণাকাজ বন্ধ করে দিলে তাঁকে ইউজিসি থেকে প্রাপ্ত অর্থ ফেরত দিতে হবে।
ফেলোশিপের জন্য নির্ধারিত আবেদনপত্র
আবেদনের সফটকপি ইউজিসির পরিচালক (গবেষণা) বরাবর director_research@ugc.gov.bd লিংকে পাঠাতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
