৯ জুলাই থেকে শুরু এইচএসসির ফরম পূরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ আগামী ৯ জুলাই থেকে শুরু হবে। ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। ২৪ জুলাই পর্যন্ত অনলাইনে ফি জমা দেয়া যাবে। ফরম পূরণের জন্য সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা আগামী ৫ জুলাই প্রকাশ করা হবে। আর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট থেকে।

বৃহস্পতিবার (১৫ জুন) এ তথ্য জানিয়ে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

এতে বলা হয়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ সর্বোচ্চ দুই হাজার ৬২৮ টাকা, ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখায় দুই হাজার ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, ব্যবসা ও মানবিক শাখায় কোনো শিক্ষার্থীর অতিরিক্ত ব্যবহারিক বিষয় থাকলে ১৪০ টাকা যোগ করতে হবে।

বিলম্ব ফি ছাড়া অনলাইনে ১৭ জুলাই পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। ১৮ থেকে ২৩ জুলাই ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.