নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা আগামী ১৮ জুন রোববার শুরু হবে।
পরিবর্তিত সময়সূচি ও তারিখ অনুযায়ী- পরীক্ষা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এ পরীক্ষায় সারাদেশের ৩২৪টি কেন্দ্রে স্নাতক অধিভুক্ত ৭৯৭টি কলেজের প্রায় দুই লাখ ৫৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
