খুলনাঃ জেলার পাইকগাছা রাড়ুলী ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করায় বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষকরা।
রবিবার (১১ জুন) দুপুর ৩টায় উপজেলা পরিষদের সামনে শিক্ষকরা মানববন্ধন করেন। এর আগে উপজেলার জিরোপয়েন্টস্থ সমিতির অফিসে প্রতিবাদসভা করেন তারা।
শিক্ষক সমিতির উপজেলা সহ-সভাপতি গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও এম এম মতিউর রহমানের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি রহিমা আক্তার শম্পা, সুকৃত্তি মোহন সরকার, সঞ্জয় কুমার মণ্ডল, মধুসূধন সরকার, সম্পাদক শেখ আবদুর রহমান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, অঞ্জলী রানী শীল, নারায়ন চন্দ্র সরকার, মৃনাল কান্তি রায়, আনিছুর রহমান, আমিনুর রহমান, জি এ গফুর, শুধাংশু মন্ডল, কাত্তিক চন্দ্র সরকার, আজিজুর রহমান, মহিবুল্লাহ, জালাল উদ্দীন, গৌতম কুমার ঘোষ, সাঈদ মনোয়ার ও পলাশ কান্তি মজুমদার প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, সভাপতি আরশাদ আলী বিশ্বাসের এহেন ন্যাক্কারজনক আচারণে গোটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে। এ সময় সভাপতিকে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। মানববন্ধন শেষে শিক্ষরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।
প্রতিবাদ সভায় শিক্ষকরা বলেন, দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।
অনুরূপভাবে একইদিন সকাল ১০টায় কয়রা উপজেলা শিক্ষক পরিবার প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে সভাপতি আরশাদ আলী বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। উপজেলার তিন রাস্তার মোড়ে উপজেলা শিক্ষক পরিবারের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মণ্ডল, রাজিব কুমার বাছাড়, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, শক্তিপদ মণ্ডল, প্রধান শিক্ষক সুজিত কুমার রায়, এস এম খায়রুল আলম, আমির আলী গাইন, সরোজ কুমার রায়, মনোজ কুমার বর্মণ, কিনারাম সরদার, পবিত্র বৈরাগী, বজেন্দ্রনাথ জোয়ারদার, তরুন কান্তি মন্ডল, সশিম বাহাদুর, শিক্ষক কামরুল ইসলাম, বিপ্লব কান্তি মণ্ডল ও প্রশান্ত মণ্ডল প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
