ইবি অধ্যাপককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জুন) কুষ্টিয়া শহরের হাউজিং আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, এর আগে ভুক্তভোগীসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক হাউজিংয়ের ডি ব্লকে বাড়ি নির্মাণ শুরু করলে বিভিন্নভাবে শিক্ষকদের হুমকি দেন। বিষয়টি তিনি অগ্রণী ব্যাংক চৌড়হাস শাখা ম্যানেজারকে জানান। ম্যানেজার ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্মকর্তা সোহেল মাহমুদ ক্ষুব্ধ হয়ে এ হামলা ও হুমকি দেন।

প্রতিদিনের মত হাঁটতে বের হলে ড. মোস্তাফিজকে আবাসিক এলাকার হাউজিং ডি ব্লক এলাকায় হামলা চালান সোহেল। এ সময় তার উপর কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন সোহেল। এতে ভুক্তভোগী বাম হাতের আঙুলে গুরুতর আঘাত পান। এ সময় তাকে পরিবারসহ শহর ছাড়তে বলা হয়। সেই সাথে প্রাণনাশের হুমকি দেন সোহেল।

এ সময় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী ঘটনাস্থলে আসেন এবং তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সোহেল মাহমুদ অগ্রণী ব্যাংক লিমিটেড কুষ্টিয়া জেলার চৌড়হাস শাখার কর্মকর্তা।

হামলার শিকার অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদককে বিষয়টি জানিয়েছি। তারা আইনী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

তবে বিষয়টি অস্বীকার করেন ব্যাংক কর্মকর্তা সোহেল বলেন, আমি এসবে জড়িত নই। আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.