স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের স্বীকার শিশু শিক্ষার্থী

জামালপুরঃ জেলার বকশীগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক শিশু শিক্ষার্থী ধর্ষণের স্বীকার হওয়ার অভিযোগ উঠেছে। ধর্ষণে অভিযুক্ত হলেন বকশীগঞ্জ উপজেলার কামালপুর যদুরচর গ্রামের মিয়ের উদ্দিনের ছেলে মোতালেব মিয়া।

স্থানীয়রা জানান, সোমবার যদুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির পড়ুয়া এক শিক্ষার্থী বিদ্যালয়ে যায়। পরে বিদ্যালয় বন্ধ দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে যদুরচর এলাকায় মোতালেব হোসেন(৫৫) নামে ব্যক্তি তাকে মুখ চেপে ধরে পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে ওই অবুঝ শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয় । দুদিন পর ঘটনা জানাজানি হলে স্থানীয়’রা ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে ধর্ষকের বিচার দাবি করে ।

কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, বুধবার বিকালে আমার কাছে আসলে আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের সাথে যোগাযোগ করি।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান আজ সন্ধ্যায় মুঠোফোনে বিষয়টি আমাকে জানানো হয়। খবর শুনে ভিকটিমের বাড়িতে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.