ঢাকাঃ গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মেধা তালিকায় প্রথম হয়েছে কুড়িগ্রামের মেয়ে সিজরাত জাহান প্রকৃতি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় তিনি মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ ৮৩.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। তার মোট স্কোর ১০৩ দশমিক ২৫।
সিজরাত জাহান প্রকৃতি কুড়িগ্রাম শহরের হিঙ্গনরায় হাটিরপাড় এলাকার বাসিন্দা বাদল আহমেদ ও ফিরোজা আহমেদের মেয়ে।
ব্যবসায়ী বাবার কনিষ্ঠ এই মেয়ে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ (গোল্ডেন) এবং ২০২২ সালে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে উত্তীর্ণ হন।
বর্তমানে ঢাকায় অবস্থান করায় এই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার পর আলাপকালে সিজরাত বলেছিলেন, ‘আমি প্রথম হওয়ার জন্য পড়িনি, পড়েছি ভালো কিছু করার জন্য। রুটিন করে পড়ে ভর্তি পরীক্ষায় সফলতা পেয়েছি।’
‘প্রথম হওয়ার জন্য পড়িনি, পড়েছি ভালো কিছুর জন্য’ গুচ্ছে প্রথম হওয়া প্রকৃতি‘প্রথম হওয়ার জন্য পড়িনি, পড়েছি ভালো কিছুর জন্য’ গুচ্ছে প্রথম হওয়া প্রকৃতি
তার বাবা বাদল আহমেদ বলেন, ‘মেয়ের প্রথম হওয়ার খবরে আমরা আনন্দিত। তবে সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে তা এখনো চূড়ান্ত হয়নি। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। সেগুলোর ফল প্রকাশ হওয়ার পর সে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
‘আমার তিন মেয়ে। বড় মেয়ে সহকারী জজ। মেজো মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছে। ছোট মেয়ের ইচ্ছা আইন বিষয়ে পড়ার। এজন্য অবশিষ্ট ভর্তি পরীক্ষাগুলোর ফলাফলের জন্য সে অপেক্ষা করছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’ যোগ করেন মেধাবী সিজরাতের গর্বিত বাবা।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় চলমান পদ্ধতিতে বিজ্ঞান বিভাগের পাশাপাশি মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও অংশ নিতে পারেন। ফলাফল প্রকাশে বিভাগভিত্তিক পৃথকভাবে মেধাক্রম প্রকাশ করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
