শিক্ষককে মারধর: খুলনার সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

খুলনাঃ জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

বুধবার খুলনার স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইউসুফ আলী মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে আসা চিঠিটি পেয়েছি। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কয়রায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধরের অভিযোগকয়রায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধরের অভিযোগ

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত গত ৫ জুনের এক প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, খুলনার কয়রা উত্তরচক আমিনীয়া বহুমুখী কামিল মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলামকে মনোনীত করা হয়।

নিয়োগ পরীক্ষা চলাকালে মাদ্রাসার সভাপতি ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ বিশেষ একজন আবেদনকারীকে বেশি নম্বর প্রদানপূর্বক নিয়োগ প্রদানের জন্য তাকে চাপ প্রয়োগ করেন। ওই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে মতপার্থক্যজনিত কারণে মাদ্রাসার সভাপতি ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে ড. নজরুল ইসলামকে মারধর করা হয় এবং মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে প্রায় ৪ (চার) ঘন্টা জিম্মি করে রাখায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪ (৪) (খ) ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, খুলনা ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে সই নেওয়া সেই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাবিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে সই নেওয়া সেই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোনে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। এমন অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হাতে সাময়িক বরখাস্ত করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.