এইমাত্র পাওয়া

এমপিও কোড পেল ৩৩ মাদরাসা

ঢাকাঃ নতুন করে এমপিওভুক্ত হওয়া ৩৩টি মাদরাসাকে এমপিও কোড দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এ প্রতিষ্ঠানগুলো প্রথমে এমপিওভুক্তির আবেদন করলেও নির্বাচিত হতে না পেরে আপিল করে এমপিওভুক্ত হয়েছিলো।

বৃহস্পতিবার এ প্রতিষ্ঠানগুলোর এমপিও কোড প্রকাশ করা হয়েছে।

নতুন করে এমপিও কোড পাওয়া মাদরাসাগুলোর ৭টি দাখিল, ১৩টি আলিম, ৭টি ফাজিল ও ৬টি কামিল মাদরাসা রয়েছে। এর আগে গত ১২ জানুয়ারি এ ৩৩ টি মাদরাসাসহ আপিল করা ২৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণা করেছিলো সরকার।

এ মাদরাসাগুলোতে নিয়োগ পাওয়া ও যোগ্য শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে বলেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, নতুন এমপিওভুক্ত মাদরাসাগুলোর অধ্যক্ষ বা সুপারদের নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করে মেমিম সফটওয়্যারে (www.memis.gov.bd) রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে থেকে আইডি পাসওয়ার্ড প্রাপ্তি সাপেক্ষে মেমিস সফটওয়্যারে লগইন করে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন করতে হবে। মাদরাসার জন্য নির্ধারিত ব্যাংকে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর বেতনভাতা প্রাপ্তির জন্য ব্যাংক হিসেব খুলতে। এমপিওভুক্তির আবেদনের জন্য অনলাইনে নির্ধারিত ছকের তথ্য পূরণে ব্যাংকের ডিজিটাল ব্যাংক হিসাব নম্বর, এনআইডি নম্বর ইত্যাদি নথি সংগ্রহ করতে হবে। প্রতিমাসের ৫ তারিখ বিকেল ৫টার মধ্যে এমপিওর আবেদন দাখিল করতে হবে। মাদরাসা পরিচালনা কমিটি ও মাদরাসা প্রধানের যৌথ স্বাক্ষর ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে দাখিল করে এর স্ক্যান কপি অনলাইনে আবেদনে সংযুক্ত করতে হবে।

জাল সনদধারী, জাল নিয়োগের রেকর্ড বা প্যাটার্ন বহির্ভুত পদে এমপিওভুক্তি আবেদনের পাঠালে মাদরাসা প্রধান ও কমিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে অধিদপ্তর।

৩৩টি মাদরাসার এমপিও কোড দেখতে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.