খাগড়াছড়ি: পাঁচ দিন ধরে জেলার মাটিরাঙ্গা উপজেলায় তিন মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ মে) বিকেলে উপজেলার বর্ণাল ইউনিয়নের যামীনীপাড়া বেলাল পোস্ট নামক এলাকায় হাজী সেকান্দার আলী হাফেজিয়া মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হয়।
নিখোঁজরা হলো, চাঁদপুরের মৃত কারুজ্জামানের ছেলে তরিকুল ইসলাম (১৪), মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের সৌদি প্রবাসী আমির হোসেনের ছেলে মনসুর আলম মাসুম (১২) এবং শান্তিপুরের আমির হোসেনের (নাইট গার্ড) ছেলে আবুল কালাম (১৪)।
মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম মোবাইলফোনে জানান, ১১ মে আসরের নামাজের পর থেকে তিন ছাত্রদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আসরের নামাজ পড়ে তারা আর মাদ্রাসায় ফিরে আসেনি। ছাত্রদের না পেয়ে অভিভাবকদের অবগত করেছি।
নিখোঁজ ছাত্র মাসুমের মামা আবুল বসর জানান, ১১ মে রাতে মাদ্রাসা থেকে জানিয়েছে আমার ভাতিজা মাসুমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে এ বিষয় মাটিরাঙ্গা থানায় জিডি করা হয়েছে।
তিন নম্বর বর্ণাল ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াছ হোসেন জানান, ছাত্রদের নিখোঁজের ব্যাপারে অবগত আছি। ধারণা করা হচ্ছে, পড়ালেখার চাপ বেশি হওয়ায় ছাত্ররা পালিয়ে গেছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, নিখোঁজ হওয়ার ঘটনায় মাটিরাঙ্গা থানায় তিনটি পৃথক জিডি হয়েছে। ছাত্রদের সন্ধানে পুলিশ কাজ করছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
