আম গাছ থেকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

বাগেরহাটঃ জেলার শরণখোলায় আমগাছ থেকে পড়ে মো: কুদ্দুস মোল্লা (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মো: কুদ্দুস মোল্লা ওই গ্রামের ফৌজদার মোল্লার ছেলে এবং রসুলপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবসরপ্রাপ্ত শিক্ষক।

দক্ষিণ রাজাপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো: মিজান মোল্লা জানান, মো: কুদ্দুস মোল্লা গাছে উঠে আম পাড়ছিল। এ সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইকরাম হোসেন বলেন, ‘তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৫/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.