এইমাত্র পাওয়া

যানজটে বিশ্বে পঞ্চম ঢাকা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিও প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্সে যানজটের শহর হিসেবে বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে ঢাকা। শুধু তাই নয়, সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতা সূচকেও এগিয়েছে শহরটি। তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারতের রাজধানী দিল্লি। প্রথম অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার লাগোস।

বুধবার (৫ এপ্রিল) নামবিওর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

এ সূচকে যানজটের তালিকায় দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। তৃতীয় কোস্টারিকার সান জোসে শহর। ষষ্ঠ অবস্থানে ভারতের রাজধানী দিল্লি। সপ্তমে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ। আবারও ভারতের অবস্থান। তালিকায় অষ্টম স্থানে কলকাতা।

যানজটের জন্য ঢাকার স্কোর ২৮৭ দশমিক ৪। দিল্লির স্কোর ২৮৪ দশমিক ৩। প্রথম অবস্থানে থাকা লাগোসকে দেওয়া হয়েছে ৩৪৮ দশমিক ৭। লস অ্যাঞ্জেসেসের স্কোর হচ্ছে ৩৪৩ দশমিক ৪। এক্ষেত্রে কর্মস্থল বা স্কুলে যাতায়াত সময়কে বিবেচনায় নেওয়া হয়। যানজটে সময় অপচয়ের কারণে নিঃসরিত অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের মাত্রা নির্দেশ করে কার্বন নিঃসরণ সূচক।

যানজটের তালিকায় ২৩৯ নম্বরে সবচেয়ে ভালো অবস্থানে নেদার‍ল্যান্ডস। দেশটির স্কোর ৩৬ দশমিক ৩।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.