নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ৩৩ দিন বন্ধ ঘোষণা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।
তিনি জানান, বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
কিন্তু ৬ থেকে ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় সাপ্তাহিক ছুটি থাকায় তিনদিন আগ থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে। সে হিসেবে ৬ এপ্রিল থেকে থেকে ৮মে পর্যন্ত মোট ৩৩ দিন বিশ্ববিদ্যালয়ের সব প্রকার ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৯মে থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে জানান মোহাম্মদ আলী।
আবাসিক হল কবে নাগাদ বন্ধ হবে? জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট বিজন মোহন চাকী বলেন, হল প্রভোস্ট কমিটির মিটিংয়ে তিন আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সময় হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
