এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রীর সচিবালয়ের বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শন

নিউজ ডেস্ক।। 

সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় কর্মকর্তাদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

রবিবার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে ১ নম্বর ভবন থেকে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।
এ সময় কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজ খবর নেন সরকারপ্রধান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.