নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আগামী রোববার প্রকাশ করা হবে। শুক্রবার সাধারণ ধারার নয়টি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড উচ্চমাধ্যমিকের খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করেছে। তবে, কারিগরি শিক্ষা বোর্ড এদিন এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেনি। এ ফল আগামী রোববার প্রকাশ করা হবে।
শুক্রবার বিকেলে কারিগরি শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী জাকারিয়া আব্বাসী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।
জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কাঙ্ক্ষিত ফল অর্জন করতে না পারা শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন।
গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের ৭ হাজার ১০৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এ বছর এ পরীক্ষায় ৯৪ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
