নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গবেষণায় একে অপরের সহযোগিতা করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এছাড়াও বঙ্গবন্ধু মেডিকেলে যাবতীয় টেস্টে ৩০ শতাংশ ছাড় পাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
এ সমঝোতার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা নিয়ে যৌথভাবে কাজ করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবে। প্রাথমিকভাবে এই চুক্তি ৫ বছরের জন্য বলবৎ থাকবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান এ চুক্তিতে স্বাক্ষর করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
