এইমাত্র পাওয়া

১৭ বছর আত্মগোপনে থেকে মাদ্রাসায় শিক্ষকতা, অবশেষে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ফেনীঃ  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ১৭ (সতের) বছর যাবৎ পলাতক ওয়ারেন্টভূক্ত একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার ফেনী সদরের সার্কিট হাউজ এলাকায় এ অভিযান চালায় এটিইউ। সেখানেই গ্রেপ্তার করা হয় তাকে।

এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানান হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত মো. এমদাদুল হক ওরফে এমদাদ উল্যাহ ও তার অন্য ১২ সহযোগী একত্রিত হয়ে বোমার

সরঞ্জামাদি দিয়ে বোমা তৈরি করে বরিশাল শহরে নাশকতার পরিকল্পনা করছিল।বাংলাদেশ সরকারকে ভয়-ভীতি প্রদর্শন, দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্ন করাসহ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে বরিশাল মহানগরের কোতোয়ালি থানার ১৪৩/১২০(বি)/১২১/১২১(ক) ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটি আদালতে বিচারাধীন। মামলার অন্য আসামিরা জামিনে আছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.