নিজস্ব প্রতিবেদক, চাঁদপুরঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি সুন্দর পৃথিবীর গড়তে নারী-পুরুষের সমান ভূমিকা রয়েছে। এজন্য নারী-পুরুষ বৈষম্য দূর করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর নারী-পুরুষসহ সকল মানুষের বৈষম্য দূর করতে চেয়েছিলেন। তিনি আমৃত্যু শোষণ-বঞ্চনাহীন একটি বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন। বর্তমানে বাংলাদেশে সব অগ্রগতি-অগ্রযাত্রায় নারীরা অনন্য ভূমিকা রাখছে।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুরে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে রোটারী ভবনে উদ্যোক্তাদের মেলা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, চাঁদপুরের মেয়েরা বহুকাল আগে থেকেই শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিতে এগিয়ে ছিল। এখনও দেশে-বিদেশে চাঁদপুরের মেয়েরা তাদের কর্মদীপ্ত আলো ছড়াচ্ছে। গত কয়েক বছরে চাঁদপুরে অসংখ্য নারী উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। চাঁদপুর উইমেন চেম্বারের আয়োজনে উদ্যোক্তা মেলার আয়োজন করেছে। এটি নারীদের প্রেরণা দিতে একটি মহৎ উদ্যোগ। মেলার আয়োজক এবং অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানাই।
শিক্ষামন্ত্রী বলেন, পৃথিবীতে এমন কিছু নেই যেটা নারী ছাড়া হয়। নারীদের জড়তার জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। নারীদের হাত ধরে এগিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এখন আমাদের কাজটা করে যেতে হবে। নারীদের প্রযুক্তি শিখতে হবে। নারীকে তার যোগ্যাতায় নিজের জায়গা করে নিতে হবে।
চার দিনব্যাপী এই উদ্যোক্তা মেলায় ১৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আমনের এমপি সৈয়দা রুবিনা মিরা, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তার, সিনিয় ভাইস প্রেসিডেন্ট পাপড়ি বর্মন, ভাইস প্রেসিডেন্ট জেসমিন আক্তার, পরিচালক সায়েরা কাকলী, সেলিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
