নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছরের জুলাই থেকে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে। এ জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (এফএও) সঙ্গে প্রণীত ‘ফিজিবিলিটি স্টাডি’ দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) পাঠানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বলেন, ‘এটি হবে শিশুদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।’
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত স্কুল ফিডিং কর্মসূচির জন্য প্রণীত ফিজিবিলিটি স্টাডির উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, শিশুদের পুষ্টি ঘাটতি পূরণ, বিদ্যালয়ে শতভাগ ভর্তি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে শিখন ঘাটতি রোধ করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বড় ধরণের অগ্রগতি হবে।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহর রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির আবাসিক প্রতিনিধি মি. ডম।
পরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচির ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট অবমুক্ত করেন। এসময় ৫০টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
