পটিয়ায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ জেলার পটিয়ায় খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সুলতানা ইসলাম মীম (১৩) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলা শান্তির হাট বাজার থেকে যাওয়ার পথে নিখোঁজ হয় সে।

নিখোঁজ মীম পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের মো. আইয়ুব খানের মেয়ে। সে কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে নিখোঁজের মা কামরুন নাহার (৩৫) বাদী হয়ে পটিয়া থানায় একটি ডায়েরি করেছেন।

ডায়েরি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিখোঁজ সুলতানা ইসলাম মীম পটিয়ায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বাড়ির সামনে থেকে সিএনজি করে রওনা দেয়। পরবর্তীতে খবর পাওয়া যায় সে অনুষ্ঠানে যায়নি।

নিখোঁজ সুলতানা ইসলাম মীমের মামা আবুল কালাম জানান, আমার ভাগিনীকে সম্ভাব্য সকল স্থানে খবরাখবর নেওয়ার পরও কোথাও পাওয়া যায়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০২/২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.